শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা র্যাবের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্ব পালনের দেড় বছর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে র্যাবের কাজের মান পরিবর্তিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং শিগগিরই এই বিষয়ে একটি সরকারি আদেশ জারি করা হবে।
তারা আরও জানিয়েছেন, বাহিনীকে (এসআইএফ) একটি নতুন পোশাকও প্রদান করা হবে।