শিরোনাম

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নতুন প্রধান হিসেবে কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে নিয়োগ দিয়েছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে, সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে- ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে তার যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।