বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭

দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 

ফাইল ছবি

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৫ ডিগ্রী সেলসিয়াস।  

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে।

ঢাকায় বাতাসের গতি ও দিক  সম্পর্কে বলা হয়েছে উত্তর, উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পূর্ব বিষবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।