শিরোনাম

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্র্তিত থাকতে পারে। এছাড়া অস্থায়িভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পূর্ব বিষবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম/ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
সোমবার সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি.মি। এছাড়া আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের টেকনাফে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ মঙ্গলবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ৩০ মিনিটে।