বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫

সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া অস্থায়িভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গপোসাগরের দক্ষিণে অবস্থান করছে ও এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি.মি। এছাড়া আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৩ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের টেকনাফে ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ৩০ মিনিটে।