বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ০০:০৫

মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রোববার সন্ধ্যায় সাভারের নামা বাজার এলাকায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: বাসস

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, আমাদের সরকারের মূল লক্ষ্য হলো মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে যা যা করা প্রয়োজন তাই করা হবে।

আজ রোববার সন্ধ্যায় সাভারের নামা বাজার এলাকায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য সরবরাহ সরকারের দায়িত্ব আর মন্ত্রণালয় এ ব্যাপারে সতর্ক রয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান খাদ্যের ব্যাপারে খুব সচেতন উল্লেখ করে তিনি বলেন, সরকার দূণীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এ মন্ত্রণালয়ে কেউ দুর্নীতির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পরিদর্শনকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিরসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।