বাসস
  ১১ মার্চ ২০২৬, ১৮:৪২

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বিআইপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে বুধবার বিআইপি প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে । ছবি: বাসস

ঢাকা, ১১ মাচর্, ২০২৬ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)-এর একটি প্রতিনিধি দল।

আজ বুধবার বিআইপি প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম মাহমুদ আলী এবং রাজউক-এর চিফ টাউন প্ল্যানার মো. আশরাফুল ইসলাম।

প্রতিনিধি দলে আরও ছিলেন বিআইপি’র ভাইস প্রেসিডেন্ট ড. ফারহানা আহমেদ, আবু সালেহ মো. সালাউদ্দীন ও মাকসুদ হাশেম।