বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১৪:৪৯

নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সমন্বয় সভা

আজ বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। ছবি: বাসস

নাটোর, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সমন্বয় কমিটির এক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

সভায় জেলা প্রশাসক বলেন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সারাদেশে কাজ করছে। ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে প্রচলিত খাদ্যের রাসায়নিক পরীক্ষা ও অভিযান পরিচালনার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করা হচ্ছে।

জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নেয়ামুল হাসান নীপের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন এবং সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান।