বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১২:৪০

টাঙ্গুয়ার হাওর সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন কমিটির সভা

আজ সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে টাঙ্গুয়ার হাওর সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য, জলজ উদ্ভিদ ও মৎস্য সম্পদ হুমকির মুখে। সে জন্য হাওরের পরিবেশ প্রতিবেশ রক্ষা করা এখন সময়ের দাবি।

এ লক্ষে আজ টাঙ্গুয়ার হাওর সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, রেঞ্জ বন কর্মকর্তা রিয়াজ উদ্দীন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, হাওর বাঁচাও আন্দোলনের সহ সভাপতি বাহলুল বখত, হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ,বাসস’র জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বজলুর রহমান, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম, এনজিও সংস্থা ‘সিএনআরএস’ এর সমন্বয়কারী সাইফুল চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে সচেতন হতে হবে। মৎস্য অভয়াশ্রম রক্ষায় সকল প্রকার অবৈধ মাছ ধরার জাল ধংস করতে হবে।