শিরোনাম

নীলফামারী, ৩১ জুলাই ২০২৬ (বাসস): জেলার ডিমলা উপজেলায় আজ শহীদ জিয়াউর রহমান কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ ভবন উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
ভবন উদ্বোধন শেষে অতিথিরা আলোচনা সভায় বক্তব্য রাাখেন।
শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম ও প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন।
কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের একতলার নির্মান কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটির নির্মান কাজ বাস্তবায়ন করছে।