শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ), ২৯ মে, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও অন্তত ১২জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঈগল পরিবহনের প্রায় ৩০ জন যাত্রী আহত হন বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাসস’কে বলেন, রাত সাড়ে ৯টার দিকে দিকে কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত ১২ জনকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহতদের অবস্থা গুরুতর।