শিরোনাম

নীলফামারী, ২৮ মে, ২০২৬ (বাসস) : জেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল
আযহা।
আজ বৃহস্পতিবার সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
সেখাানে ঈদের নামাজ আদায় করেন নীলফামারী-২ (সদর) আাসনের সংসদ সদস্য মো. আলফারুক আব্দুল লতীফ, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুর ইসলাম, বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ, সুশিল সমজের প্রতিনিধিসহ সাধারণ মনুষ।
নামাজ শেষে সেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মুসল্লিরা একে অপরের প্রতি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে সকাল সাতটা ৪৫ মিনিটে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ঈদের নামাজ আদায় করেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
এছাড়া সকাল সোয়া সাতটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় জেলা শহরের মুন্সিপাড়া আহলে হাদীস ঈদগাহ মাঠে। সকাল আটটা ৪৫ মিনিটে জেলা মডেল মসজিদ, সোয়া আটটায় সদর উপজেলা মডেল মসজিদ, একই সময়ে সার্কিট হাউজ ঈদগাহ মাঠ, বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠ, গাছবাড়ি পঞ্চপুকুরপাড়া ঈদগাহ মাঠ, সকাল সাড়ে আটায় কলেজ স্টেশন ঈদগাহ মাঠ, জোড় দরগাহ ঈদগাহ মাঠ, কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হয়।
জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা মডেল মসজিদ ও এসব উপজেলার প্রধান ঈদগাহ মাঠে সকাল সোয়া আটটায় জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলখানা, হাসপাতাল, বিভিন্ন এতিমখানা ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মোছাদ্দিকুল আলম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় শান্তিপূর্ণ ও যথাযথ ধর্মীয় মর্যাদায় জেলার সকল ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।