শিরোনাম

সিরাজগঞ্জ,২৭ মে, ২০২৬ (বাসস) : সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চড়িয়া র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
সলঙ্গা থানার ওসি মো. আসলাম আলী এ তথ্য বাসস’কে নিশ্চিত করে জানান, সলঙ্গা থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে চড়িয়া র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।