শিরোনাম

লক্ষ্মীপুর, ২৭ মে, ২০২৬ (বাসস) : সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আজ বুধবার ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক পরিবার আজ ঈদুল আযহা উদযাপন করছেন।
সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ছোট বড় ঈদের নামাজের অনেক গুলো জামাত অনুষ্ঠিত হয়।
খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। এসব গ্রামের প্রায় সহস্রাধিক পরিবার পৃথকভাবে নিজ নিজ ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন। মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লীরা গত ৪০ বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন