বাসস
  ২৬ মে ২০২৬, ১৪:২৮

ফেনীতে কখন কোথায় ঈদ জামাত

ফাইল ছবি

ফেনী, ২৬ মে, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল আযহা আগামী বৃহস্পতিবার। ফেনীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের জন্য ঐতিহাসিক মিজান ময়দানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ফেনী পৌরসভার উদ্যোগে ময়দানজুড়ে ত্রিপলের প্যান্ডেল, সিলিং ফ্যান দেয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় এ ময়দানে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন।

ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশন থেকে জেলার প্রধান প্রধান ঈদগাহে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা করা হয়েছে। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৭টায়, জহিরিয়া জামে মসজিদে সাড়ে ৬টায়, পুলিশ লাইন্স মসজিদে ৭টা ১৫ মিনিটে, সার্কিট হাউজ মসজিদে ৭ টায়, মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদে সাড়ে ৭ টায়, পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে ৭ টায়, শান্তি কোম্পানি জামে মসজিদে ৬ টা ৪৫ মিনিটে, ফেনী রেল স্টেশন মসজিদে সাড়ে ৭ টায়, উপজেলা পরিষদ জামে মসজিদে ৭ টায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদে ৭ টা ১৫ মিনিটে, বদরুন্নেছা জামে মসজিদে ৭ টায়, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৭ টায়, হাজারী পাড়া জামে মসজিদে ৭ টায়, জেলা কারাগারে সাড়ে ৭ টায়, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সাড়ে ৭ টায়, দক্ষিণ চাড়িপুর ঈদগাহে সাড়ে ৭ টায়, বাইতুন নূর জামে মসজিদে সাড়ে ৭ টায়, ফলেশ্বর ঈদগাহ ময়দানে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব বাসস’কে বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।