শিরোনাম

ঢাকা, ২১ মে, ২০২৬ (বাসস) : জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবন রক্ষা এবং তরুণদের নেতৃত্বে বন সংরক্ষণের লক্ষ্য নিয়ে খুলনায় শুরু হলো সুন্দরবন সামিট-২০২৬।
আজ জাতীয় ফ্ল্যাগশিপ আয়োজনে দুই দিনব্যাপী এ সামিট খুলনার জেলখানা ফেরীঘাঁট থেকে সুন্দরবনের পথে যাত্রার মধ্যদিয়ে শুরু হয়েছে।
আগামীকাল ২২ মে, সামিটের দ্বিতীয় দিন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
খুলনার রূপসা স্ট্যান্ড রোডস্থ সিএসএস আভা সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জলবায়ুবিদ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সি৩ইআর-এর উপদেষ্টা ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওয়াটারকিপার্স বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর শরীফ জামিল, খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ দেশের শীর্ষস্থানীয় পরিবেশ অভিভাবকবৃন্দ। সারা দেশের তিন শতাধিক পরিবেশ ও জলবায়ুকর্মী এ সামিটে অংশ নিয়েছেন। এছাড়াও সামিটে থাকছেন ভারত, আফগানিস্তান, মিয়ানমার, পূর্ব তিমুর, শ্রীলঙ্কা, নেপালের ১৯ জন জলবায়ু কর্মী। সামিটের শেষদিন গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র তুলে ধরবেন বিশেষজ্ঞরা।
দেশি-বিদেশী ৩ শতাধিক জলবায়ু কর্মী এতে অংশগ্রহণ করেন।