শিরোনাম

রাজশাহী, ২১ মে, ২০২৬ (বাসস) : জেলায় গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর পঞ্চম ‘গ্রামীণ চক্ষু হাসপাতাল, রাজশাহী’-এর আজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ‘গ্রামীণ চক্ষু হাসপাতাল, রাজশাহী’-এর উদ্বোধন করেন, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান।
এ উপলক্ষে কাটাখালির মাসকাটাদীঘি এলাকায় নির্মিত হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক (রাসিক) মো. মাহফুজুর রহমান রিটন।
প্রশাসক বলেন, রাজশাহী পরিচ্ছন্ন নগরী, আমের নগরী ও শিক্ষা নগরী হিসেবে পরিচিত। আমরা আশা করি আগামীতে রাজশাহী স্বাস্থ্য নগরী হিসেবে পরিচিত পাবে। আশা করি গ্রামীণ চক্ষু হাসপাতাল রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে।
এ সময় উপস্থিত ছিলেন, গ্রামীণ গ্রুপের কো-চেয়ারম্যানবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।