বাসস
  ২১ মে ২০২৬, ১৪:১২

কাপ্তাইয়ে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা

কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২১ মে, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাইয়ে ভূমি সেবা মেলার সমাপনীতে শিক্ষার্থীদের নিয়ে আজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : ‘সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত বৃহস্পতিবার সকালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম।

এ সময় কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা  পলাশ ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো.কাজল মিয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী দিনে কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুলের ৩০ জন শিক্ষার্থী অংশ নেন।

কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।