শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ২১ মে, ২০২৬ (বাসস) : জেলার শিবগঞ্জে সোনামসজিদ সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিওপি’র দায়িত্বে থাকা সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর সতেরো ইঞ্চি আম বাগানের মধ্যে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন) এর সদস্যরা অভিযান চালিয়ে ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে।
৫৯ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বুধবার রাত আনুমানিক ২টা ৩০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্ত সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মো.রায়হানুল হক এর নেতৃত্বে ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিওপি’র দায়িত্বে থাকা সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর সতেরো ইঞ্চি আম বাগানে অভিযান চালায়।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার সিরাপগুলো জিডি মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।