বাসস
  ২১ মে ২০২৬, ১২:১৩
আপডেট : ২১ মে ২০২৬, ১২:৩১

রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নোয়াখালীতে আজ সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।ছবি: বাসস

নোয়াখালী, ২১ মে, ২০২৬ (বাসস) : শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নোয়াখালীতে আজ সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে নোয়াখালীর সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার দাবি করেন। এ সময় তারা ‘ধর্ষণ ও হত্যার বিচার চাই’, ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত করো’ এবং ‘স্টপ রেপ নাউ’সহ বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সচেতন মহলের মানুষ অংশ নেন। বক্তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে সমাজের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।