বাসস
  ২০ মে ২০২৬, ১৫:০০
আপডেট : ২০ মে ২০২৬, ১৫:০৬

রাজবাড়ীতে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।ছবি: বাসস

রাজবাড়ী, ২০ মে, ২০২৬ (বাসস) : জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের আয়োজনে ‘অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এ প্রতিপাদ্যে আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় উদ্বোধন করা হল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেওয়ান সোহেল রানা ও স্টেশনের পরিচালক মো. শামীম মোল্লা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উপ পরিচালক বলেন, আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেশি ঘটে। আমরা সংবাদ পাওয়ার ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যাই, পথে কোন বাধা বিপত্তি না পেলে দ্রুত কাজ শুরু করি।

তিনি বলেন, আমাদের দেশে বৈদ্যুতিক কারণ এবং বিড়ি সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটে থাকে। 

এ উপলক্ষে মার্চপাস্ট, গার্ড অব অনার, পতাকা উত্তোলন, অগ্নি নির্বাপন যন্ত্রাংশের প্রদর্শনী এবং কলাকৌশল সম্পর্কে জনসাধারণকে বিভিন্ন ধারণা দেয়া হয়।