শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ), ২০ মে, ২০২৬ (বাসস) : জেলার বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে|
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কানুনগোপাড়া টেম্পু স্টেশন এলাকায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটেছে|
নিহত আনোয়ার হোসেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাইজ কাকারা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে| তিনি পরিবার নিয়ে বোয়ালখালীর পূর্ব কালুরঘাট ভাড়া বাসায় থাকতেন|
জানা গেছে, একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ঢালাইয়ের মিক্সার মেশিন গোছানোর সময় আনোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন| তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য¯কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন|
কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিলা তাবাসসুম বাসস’কে বলেন, রাতে বিদ্যুৎস্পষ্ট আনোয়ার হোসেনকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে|