বাসস
  ২০ মে ২০২৬, ১১:১৩

টাঙ্গাইলে ট্রাক উল্টে চালক নিহত

টাঙ্গাইল, ২০ মে, ২০২৬ (বাসস) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় আজ একটি ট্রাক উল্টে রাসেল মিয়া (২০) নামে ওই ট্রাকের চালকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া জেলার ভুঁঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। এ সময় ট্রাকটি রাস্তার বিভাজকের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালকের মরদেহ উদ্ধার করে।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সাজিদুল ইসলাম বাসস’কে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।