শিরোনাম

রাজশাহী, ১৯ মে, ২০২৬ (বাসস) : সারাদেশের ন্যায় রাজশাহীতেও তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়েছে। ভূমি মেলা উপলক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন এবং বোয়ালিয়া থানা ভূমি অফিস আয়োজিত রাজশাহী মহানগরীতে আজ সকালে বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় রাজশাহী আইন কলেজের সামনে থেকে র্যালীটি বের করা হয়।
র্যালীটি বড়কুঠি হয়ে বোয়ালিয়া থানা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
র্যালীতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির প্রমুখ।
র্যালীতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভূমিসেবা মেলা ১৯-২১ মে পর্যন্ত চলবে।