শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৯ মে, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দীদের জন্য কারা লাইব্রেরী স্থাপন করা হয়েছে।
গতকাল সোমবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী কারা লাইব্রেরীর উদ্বোধন করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান আহম্মেদ, জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্লাহ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো.ফখরুল আশরাফ।
লাইব্রেরীতে কারাগারে বন্দী ব্যক্তি ও আসামীদের ধর্মীয়, নৈতিকতা এবং মুল্যবোধ জাগ্রত করা সংক্রান্ত পুস্তক রাখা হয়েছে।
লাইব্রেরী উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, বই মানুষের জ্ঞান, মুল্যবোধ ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারাগারে লাইব্রেরী স্থাপনের মাধ্যমে বন্দিদের মানসিক বিকাশ, আত্নশুদ্ধি এবং ইতিবাচক চিন্তাভাবনা গড়ে উঠবে। যা তাদের সংশোধন ও পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা হিসাবে পালন করবে।