শিরোনাম

নাটোর, ১৮ মে ২০২৬ (বাসস): জেলার সিংড়া উপজেলায় আজ কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলার কৃষি হলরুমে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহনে দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান ।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এ কংগ্রেসে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে পাঁচ বছরে দেশের তিনলাখ হেক্টর আবাদী জমিকে উত্তম কৃষি চর্চার আওতায় আনা হবে।
তিনি জানান, এ প্রকল্পের আওতায় দুইলাখ হেক্টর ধানের জমিতে নতুন জাতের সংস্থাপন, দুইলাখ হেক্টর জমিতে ধান ছাড়া অন্যান্য দানাদার শস্যের আওতায় নিয়ে আসা, দেশের দুই কোটি ৮৭ লাখ কৃষককে স্মার্ট কৃষি কার্ড প্রদান করা, উৎপাদিত কৃষি পণ্যের সররবাহ ব্যবস্থার উন্নয়ন, মাটি, পানি, বায়ুসহ শস্যের স্বাভাবিক স্বাস্থ্য সুরক্ষায় ছয়টি ল্যাব স্থাপন এবং ডাটাবেজ তৈরী করা হবে।