শিরোনাম

শেরপুর, ১৭ মে ২০২৬ (বাসস): জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।আজ রোববার বিকালে উপজেলা সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন শেরপর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ঝিনাইগাতী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে একহাজার ৭৮৬ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে দুইহাজার ৬১৯ মেট্রিক টন চাল চাল সংগ্রহ করা হবে।