বাসস
  ১৭ মে ২০২৬, ১৬:০৯

চুয়াডাঙ্গার পিকআপের ধাক্কায় কৃষক নিহত

চুয়াডাঙ্গা, ১৭ মে , ২০২৬ (বাসস)জেলার পাঁচ মাইল বাজারে পিকআপের ধাক্কায় মোজাম হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। 

আজ রোববার ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল ভান্ডারদোহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত মোজাম হোসেন জেলার সদর উপজেলার নতুন ভান্ডারদোহা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয়রা জানায় আজ  ভোরে নিজ বাড়ি থেকে পাঁচমাইল বাজারের উদ্দেশে রওনা দেন মোজাম হোসেন। পথিমধ্যে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির  পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পরপরই ঘাতক পিকআপের চালক গাড়িসহ পালিয়ে যায় বলে জানা গেছে।

জেলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।