শিরোনাম

ঝিনাইদহ, ১৭ মে, ২০২৬ (বাসস) : জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স হয়েছে।
সভায় ডিজিটাল ভূমি সেবা প্রাপ্তি ও নাগরিক সেবা নিশ্চিতে সরকারের নানা উদ্যোগ এবং সেবা সপ্তাহ উদযাপনের কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।
আজ (রোববার) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রথীন্দ্র নাথ রায়; অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস; কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ; সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান; শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান; কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার; সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম; ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন; সাবেক সভাপতি আসিফ কাজল ও মিজানুর রহমান।
সভায় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সংবাদকর্মীরাও অংশ নেন।
আগামী ১৯ মে থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হবে। এ উপলক্ষে ভূমি সেবা মেলা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে। ভূমি সেবা সপ্তাহ চলবে ২১ মে পর্যন্ত।