শিরোনাম

রাঙ্গামাটি, ১৭ মে, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযানে চন্দ্রঘোনা থানার সাজাপ্রাপ্ত ৩ মামলার আসামি আলুমং মারমাকে গতকাল শনিবার রাতে চট্টগ্রাম মহানগর চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের ক্রোসে মারমার ছেলে।
চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, শনিবার রাত সাড়ে ১১টায় থানার এস আই মোজাম্মেল এবং এস আই টিটু দাশ এর নেতৃত্বে চট্টগ্রাম চান্দগাও থানা এলাকা হতে সাজাপ্রাপ্ত তিন মামলার আসামি আলুমং মারমাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
ওসি জানান, আটক আসামিকে আজ রোববার সকালে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।