বাসস
  ১৭ মে ২০২৬, ১১:২৫

খুলনায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, ঢেউটিন ও অর্থ বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। ছবি: বাসস

খুলনা, ১৭ মে, ২০২৬ (বাসস) : খুলনার রূপসায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শুকনো খাবার, ঢেউটিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় গতকাল এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার দলীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিকতার সভাপতিত্বে এই সামগ্রী বিতরণ করা হয়।

বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।