বাসস
  ১৬ মে ২০২৬, ১৩:১৩
আপডেট : ১৬ মে ২০২৬, ১৩:৩৭

মানিকগঞ্জে পুরোদমে চলছে ধান কাটা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৭টি উপজেলায় ৪৮ হাজার ৭শ’ ৬৪ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল| ছবি: বাসস

মানিকগঞ্জ, ১৬ মে, ২০২৬ (বাসস) :  জেলায় বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় ৭টি উপজেলাতেই চলছে পুরোদমে বোরো ধান কাটা|

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে জেলার ৭টি উপজেলায় ৪৮ হাজার ৭শ’ ৬৪ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল| এর মাধ্যমে ২,৪৮,১৫৬ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে| 

কিন্তু জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৬৫৭ হেক্টর বেশি অর্থাৎ ৪৯,০২১ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাসস’কে এ কথা জানিয়েছে|

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাষীদের সময়মতো উন্নতমানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ এবং জেলাজুড়ে অনুকূল আবহাওয়া বিরাজ করায় বোরোর ভালো ফলনের প্রধান কারণ| কিন্তু ফসল কাটার মৌসুমে বৃষ্টি নির্বিঘ্নে ফসল কাটার কাজে বাধা সৃষ্টি করছে|

শ্রমিকের ঘাটতির কারণে চাষীরা ধান কাটার জন্য  কম্পোস্ট হারভেস্টার ব্যবহার করছেন| 

কারণ, এটি সহজ ও কম ব্যয়বহুল বলে চাষী সূত্র জানিয়েছে|