বাসস
  ১৫ মে ২০২৬, ২০:১৫

জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল

ছবি: বাসস

সাতক্ষীরা, ১৫ মে, ২০২৬ (বাসস) : সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক জে.এম দাউদ মাসুদ খান অর্ঘ্য ও সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম এবং সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদ রানাসহ জেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এসময় আনন্দ মিছিলে যোগ দেন।

সমাবেশ থেকে বক্তারা কেন্দ্রীয় ছাত্রদলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে রাজপথের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, এরআগে গত ১২ মে আবু রায়হানকে সভাপতি এবং জে.এম দাউদ মাসুদ খান অর্ঘ্যকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।