বাসস
  ১৫ মে ২০২৬, ২০:১০

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

ছবি: বাসস

সাতক্ষীরা, ১৫ মে ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, শাড়ি ও ওষধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, কুশখালী, মাদরা, হিজলদী, গাজীপুর ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি, কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর নামক স্থান হতে ভারতীয় ২০ বোতল ফেন্সিডিল ও ৮৫ বোতল উইন কোরেক্স সিরাপ, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর আনিচের ঘের নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। বাঁকাল চেক পোষ্টের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক পাঁচলাখ ৭৭ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।