শিরোনাম

ভোলা, ১৫ মে, ২০২৬ (বাসস) : জেলা সদরের পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোন ২০ কেজি গাঁজাসহ আজ এক ব্যাক্তিকে আটক করেছে।
শুক্রবার দুপুর দেড়টায় ভোলার কোস্ট গার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ দুপুর ১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি স্পিড বোটে তল্লাশি চালিয়ে কুমিল্লা হতে ভোলা সদরে পাচারকালে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়,আটক ব্যাক্তির নাম-মো. শরিফুল ইসলাম (২০)। সে কুমিল্লা জেলার উজিরপুরের রাজেন্দ্রপুর গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো.ফরিদ মিয়ার ছেলে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড এর এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়েছে।
জব্দ গাঁজা এবং আটক মাদক কারবারির বিরদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।