শিরোনাম

মাদারীপুর, ১৩ মে, ২০২৬ (বাসস): জেলার শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরীনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে শিবচর পৌর এলাকার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিরীনা বেগম ওই এলাকার আলমগীর ঢালীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নাঘরের পাশে মটোর চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরীনা বেগম মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’