শিরোনাম

চুয়াডাঙ্গা, ১২ মে, ২০২৬ (বাসস): আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম|
গতকাল সোমবার জেলার ১০টি ভেনুতে ট্রাকে করে তেল-ডাল ও চিনি বিক্রি করা হয়| নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এ সব পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে|
গতকাল ১১ মে থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২১ মে ২০২৬ পর্যন্ত| যেকোন নাগরিক সরকারের দেয়া বিশেষ সুবিধার এই পণ্য কেনার সুযোগ পাবেন|
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত শাখা থেকে জানানো হয়, প্রতিটি প্যাকেজে সাশ্রয়ী মূল্যে উপকারভোগীরা পাচ্ছেন ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল| ˆদনিক ১০টি পয়েন্টে ৪ হাজার ভোক্তা এ পণ্য কেনার সুযোগ পাবেন| এভাবে ১০দিনে ৪০ হাজার ভোক্তার কাছে টিসিবি এ খাবারের প্যাকেজ বিক্রি করবে|
প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা ও প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা দরে বিক্রি করছে টিসিবি| ৪৮০ টাকার বিনিময়ে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার ভোজ্য তেল দেয়া হচ্ছে| চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলায় মোট ৩৭ জন ডিলারের মাধ্যমে এই পণ্য বিতরণ করা হচ্ছে|
শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল থেকে নির্ধারিত স্থানে ১০টি করে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে| টিসিবির পণ্য এভাবে মুক্ত বাজারে বিক্রি করায় ভোক্তাদের মাঝে ইতিবাচক প্রভাব পড়েছে| কম মূল্যে ভোক্তা পর্যায়ে এসকল নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন|
এ বিষয়ে জেলা মার্কেটিং অফিসার (চলতি দায়িত্ব) শহিদুল ইসলাম বাসস’কে বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পণ্যের দাম ভোক্তাদের হাতের নাগালে রাখতে টিসিবির এ পণ্য বিক্রি করা হচ্ছে| ১১ মে থেকে শুরু হয়ে ২১ মে পর্যন্ত প্রতিদিন ১০ টি ভেন্যুতে ১০দিনে ˆদনিক ৪ হাজার করে মোট ৪০ হাজার ভোক্তার মাঝে এ পণ্য বিক্রি করা হবে|