বাসস
  ১২ মে ২০২৬, ১১:১৭
আপডেট : ১২ মে ২০২৬, ১১:৩২

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১২ মে, ২০২৬, (বাসস) : আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন-এই প্রতিপাদ্যে কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ এবং নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।

এ সময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর নার্সিং বিভাগে কর্মরত নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা র‌্যালি ও সভায় অংশ নেন।

এ সময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল। এই হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট থেকে শিক্ষা লাভ করে দেশের সব জায়গায় নার্সরা সেবা দিয়ে আসছেন। আজকের এই দিনে আমাদের এই অঙ্গীকার হউক আমরা সেবার মনোভাব নিয়ে কাজ করে যাব ।

অনুষ্ঠানে নার্সরা তাদের স্বকীয় পোশাকে সজ্জিত হয়ে, ঢাক ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে হাসপাতাল চত্বর থেকে র‌্যালি শুরু করে চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রদক্ষিণ করে আবারও  হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।