শিরোনাম

রাজশাহী, ১১ মে, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ২৬ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বাসস’কে বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই বিভিন্ন মামলার আসামি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।