শিরোনাম

টাঙ্গাইল, ১১ মে, ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টিসিবি'র 'ট্রাকসেল' কার্যক্রম শুরু হয়েছে। এ ট্রাক সেল চলবে ১০ দিন।
আজ সোমবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ মে হতে ২১ মে পর্যন্ত শুক্রবার ব্যতীত মোট ১০ দিন টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট একশ’টি স্থানে প্রতিদিন ১০টি করে ট্রাকে নিম্ন আয়ের পরিবারের মধ্যে প্রতি কেজি ৮০ টাকা দরে দুইকেজি মশুর ডাল, প্রতি লিটার ১৩০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল এবং প্রতি কেজি ৭০ টাকা দরে এককেজি কেজি চিনি সরবরাহ করা হবে।