বাসস
  ১১ মে ২০২৬, ১৫:৩১

নাটোরে ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।ছবি: বাসস

নাটোর, ১১ মে, ২০২৬ (বাসস) : জেলায় আসন্ন ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, নাটোর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, জেলা তথ্য কর্মকর্তা মো. আ. আওয়াল প্রমুখ।

এ সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ২টি জামাতের মধ্যে সকাল পৌনে ৭টায় প্রথম জামাত এবং সকাল পৌনে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে, বিকল্প ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় মসজিদে সকাল ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া স্থানীয় মসজিদগুলোতেও ঈদের নামাজের আয়োজন করা হবে।

ঈদের দিনে জাতীয় পতাকা উত্তোলন, ঈদগাহ ময়দানের প্রস্তুতি ও সাজসজ্জা, শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা, আতশবাজি বন্ধ এবং উচ্চ শব্দে যাহবাহনে গানবাজনার আয়োজন না করার নির্দেশনা প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার বিষয়েও এ সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।