বাসস
  ১১ মে ২০২৬, ১৪:১৬
আপডেট : ১১ মে ২০২৬, ১৬:১৩

নাটোরে কোরবানির কাঁচা চামড়ার ব্যবস্থাপনা বিষয়ে মতবিানময় সভা অনুষ্ঠিত

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।ছবি: বাসস

নাটোর, ১১ মে, ২০২৬ (বাসস) : জেলায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ, বিপনন এবং পরিবহন ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

জেলা প্রশাসক বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার হাব নাটোরে। ঈদের সময়ে এই আড়তে দেশের ৩৬টি জেলার চামড়া কেনাবেচা হয়। গুণগতমানের চামড়া নিশ্চিত করতে চামড়ার সংরক্ষণ যথাযথভাবে করতে হবে। 

তিনি আরো বলেন, চামড়া সংরক্ষণের লক্ষ্যে লবণের ন্যায্য মূল্য ও সরবরাহ নিশ্চিত করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। চামড়া আড়তে সংরক্ষণ এবং পরিবহনকালে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সায়েদার খান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সিদ্দিকী প্রমুখ।

আসন্ন ঈদ-উল-আযহার কুরবানি মৌসুমে ২মাসে নাটোরের চকবৈদ্যনাথ চামড়া আড়তে আড়াই লাখ পিস গরু ও মহিষ এবং সাড়ে ৩লাখ ছাগল ও ভেড়ার চামড়া কেনাবেচা হবে বলে আশা করা হচ্ছে।