বাসস
  ০৯ মে ২০২৬, ১৪:৪৮

রাজবাড়ীতে দেশীয় সংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ

জেলায় দেশীয় সংস্কৃতিক সংসদের  উদ্যোগে  শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ছবি: বাসস

রাজবাড়ী, ৯ মে, ২০২৬ (বাসস):  রাজবাড়ীতে দেশীয় সংস্কৃতিক সংসদের  উদ্যোগে  শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে জেলার সদর উপজেলার শ্রীপুরস্থ "ইবাদুল ইসলা স্মৃতি পাঠাগারে" দেশীয় সংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত শিল্পী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বারের সদস্য এ্যাড.মো. নুরুল ইসলাম, অন্যান্যর মধ্যে  বক্তব্য রাখেন দেশীয় সংস্কৃতি সংসদের পরিচালক রফিকুল হায়দার, দেশীয় সংস্কৃতিক সংসদের জেলার তত্ত্বাবধায়ক প্রফেসর হেলাল উদ্দিন এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট  গুণীজন মো. হাসমত আলী হাওলাদার, সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন মো. কবির উদ্দিন।

বক্তারা বলেন, আমাদের দেশে  যে সংস্কৃতির  ধারা  প্রচলিত আছে তার দুটি ধারা রয়েছে।একটি দেশীয় সংস্কৃতি  অপরটি দেশীয় সংস্কৃতির নামে অপসংস্কৃতি।যে সংস্কৃতির কথা বলা  হচ্ছে, তা আসলে সংস্কৃতি নয় ।আমাদের জীবন যাত্রার, ইতিহাস ঐতিহ্যে প্রচুর মূল্যবান সংস্কৃতি জড়িয়ে আছে।

আসুন আমরা সুস্থ ধারার  দেশীয়, সোনালী যুগের সংস্কৃতিকে আঁকড়ে ধরি। অপ সংস্কৃতিকে অবজ্ঞা করতে শিখি। আর যুব সমাজকে সুস্থ ধারার সংস্কৃতির সাথে চলতে শেখাই।

পরিচালক রফিকুল  হায়দার বলেন,  সুস্থ ধারার সংস্কৃতিতে  সঙ্গীত, আবৃত্তি, অভিনয়,কেরাত, হামদ নাথ,চারু, কারু মিডিয়া শিল্পী, তৈরি করার চেষ্টা অব্যাহত রয়েছে এবং থাকবে।