বাসস
  ০৯ মে ২০২৬, ১৪:২৫

নেত্রকোণায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত

জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।ছবি: বাসস

নেত্রকোণা, ৯ মে, ২০২৬ (বাসস) : জেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল  শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হলে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মো. নুরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার এবং অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুলতান মাহমুদ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।