বাসস
  ০৯ মে ২০২৬, ১২:৩১

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬

প্রতীকী ছবি

রাজশাহী, ৯ মে, ২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (৮ মে) দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১২ জন, মাদক মামলার ৩ জন ও অন্যান্য মামলার ১১ জন আসামিকে গ্রেফতার করা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।