বাসস
  ০৭ মে ২০২৬, ১৩:৫০

সিরাজগঞ্জে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

কর্মসূচি উদ্বোধন করেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট  বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।ছবি: বাসস

সিরাজগঞ্জ,৭ মে, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে আজ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় মুজিব সড়কসহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা এবং বেলুন উড়িয়ে দিবসটির দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। 

কর্মসূচি উদ্বোধন করেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট  বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।

উদ্বোধন শেষে সিরাজগঞ্জ জেলা ইউনিটের দ্বিতীয় তলার হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়। 

আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।

বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের নির্বাহী সদস্য তাজউদ্দিন কাউন্সিলর, সা

বিনা ইয়াসমিন হাসি, আজীবন সদস্য ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট অফিসার রাকিবুল হাসান রাসেল প্রমুখ।

এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আজীবন সদস্য ও স্কুল, কলেজের শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।