শিরোনাম

নাটোর, ৭ মে, ২০২৬ (বাসস) : জেলার সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাগল ব্যবসায়ী আলী হোসেন (৩৫) সিংড়া উপজেলার আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, চার ছাগল ব্যবসায়ী সিংড়া ছাগলহাটি থেকে ছাগল কিনে অটোভ্যানযোগে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন। এসময় আহত হন আজাদ, আফসার আলী ও সিরাজ।
দুর্ঘটনায় আহত আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত আফসার এবং সিরাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক রেখে পালিয়ে যায় চালক। ট্রাকটি আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।