শিরোনাম

সাতক্ষীরা, ৬ মে, ২০২৬ (বাসস) : জেলায় দুধ থেকে ক্রিম আলাদা করে পামওয়েল ও খাবার সোডা দিয়ে নকল দুধ তৈরির অপরাধে রতন মাঝি নামে ১ দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাম কারাদণ্ড দিয়েছেন জেলার একটি ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে গতকাল মঙ্গলবার বিকালে সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের দুধ ব্যবসায়ী রতন মাঝিকে এই দণ্ড দেয়া হয়। এসময় তার বাড়ি থেকে প্রায় ১২০লিটার ভেজাল দুধ, ১৪ লিটার পামওয়েল এবং প্রায় ২ কেজি খাবার সোডা জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত রতন মাঝি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের বাসুদেব মাঝির ছেলে।
এরআগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হটলাইনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন তামিম জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরকে সঙ্গে নিয়ে রতন মাঝির বাড়িতে অভিযান চালান।
এ সময় দুধ থেকে ক্রিম আলাদা করে পামেেয়লসহ বিভিন্ন উপাদান মিশিয়ে নকল দুধ তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রতন মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।