বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১১:৩৬

রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে জেলা প্রশাসক ঈদের পোশাক বিতরণ করেছেন। ছবি: বাসস

রাজবাড়ী, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে জেলা প্রশাসক ঈদের পোশাক বিতরণ করেছেন।

রোববার গতকাল বিকেলে রাজবাড়ী অফিসার্স ক্লাবে এন সি টি এফ আর আয়োজিত সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

‘এই ঈদে হাসি ফুটুক সকল শিশুর মুখে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী অফিসার্স ক্লাবে এনসিটিএফ --এর আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

পরম মমতায় শিশুদের হাতে ঈদের নতুন বস্ত্র তুলে দেয়ায় শিশুদের মাঝে দেখা দেয় এক অনাবিল আনন্দ, ওষ্ঠে ফুটে ওঠে খুশির ঝিলিক, সাথে আসা মা’দের মধ্যে জেগে ওঠে আনন্দের বন্যা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর জনাব মো. হাফিজুর রহমান এবং এনসিটিএফ-এর সদস্যগণ। 

জেলা প্রশাসনের এই ধরণের কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।