বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৯:৩৭

রাঙ্গামাটিতে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ

ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৫ মাচর্, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলায় আজ চন্দ্রঘোনা কেপিএম এলাকায় বসবাসরত অসহায় পরিবারগুলোর মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রোববার বিকাল ৩ টায় উপজেলার চন্দ্রঘোনা ব্রিকফিল্ড এলাকায় জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের শাখা চম্পাকুঁড়ি খেলাঘর আসরের পক্ষ থেকে সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ শহিদুল্লাহ।

চম্পাকুঁড়ি খেলাঘর  আসর এর সভাপতি  শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড এর মহাব্যবস্থাপক আবুল কাশেম রনি, সিনিয়র সাংবাদিক ও চম্পাকুঁড়ি খেলাঘর আসর-এর সিনিয়র সহ-সভাপতি মো. জালাল উদ্দিন সাগর, সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম-সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড আবাসিক এলাকায় বসবাসরত ১৫০টি অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।